1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নেট ব্যবসা কেন্দ্র করে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস, দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ সানের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৭৪ বছরের বৃদ্ধ কালীপদ শীল গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ গৌরনদী পৌর মেয়র হিসাবে উন্নয়নে জহিরের বিকল্প নাই এলাকাবাসী গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কয়রায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ফেব্রুারী) প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল এবং বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ।

এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কৃষি অফিসার সঞ্জয় কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা।

১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD