1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নেট ব্যবসা কেন্দ্র করে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস, দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ সানের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৭৪ বছরের বৃদ্ধ কালীপদ শীল গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ গৌরনদী পৌর মেয়র হিসাবে উন্নয়নে জহিরের বিকল্প নাই এলাকাবাসী গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কয়রায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষাশিবিরে মাওলানা আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা কোনদিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরো সচেতন হতে হবে। গতকাল শনিবার কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী উপজেলা জামায়াতে ইসলামীর “দায়িত্বশীল শিক্ষাশিবিরে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় এ দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, যেই ফ্যাসিবাদী শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। আজ জামায়াতে ইসলামী সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, প্রভাষক নেজওয়ানুল করিম প্রমুখ। দায়িত্বশীল শিক্ষাশিবিরে শিবিরে কয়রা উপজেলার ৬৩ টি ওয়ার্ডের বাছাইকৃত তিন শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। এ সময় কুরআনের দারস পেশ করার পর জামায়াতে ইসলামীর সংগঠনের সিলেবাসভুক্ত বই ও নির্বাচিত বিষয়ের উপরে আলোচনা পেশ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD