1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

গঙ্গাচড়ায় পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
গঙ্গাচড়ায় পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান

রংপুর প্রতিনিধি : বাংলার পাট, বিশ্বমাত” সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় দিনব্যাপি ১৫০ জন পাটচাষির মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষিদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, বি জে আর আই রংপুরের প্রধান বৈজ্ঞানিক কৃষিবিদ শাহাদাত হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে এম মাহবুব বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে ঢাকা থেকে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ম সচিব সত্যকাম সেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা ও সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD