1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ীর ধাক্কায় নিহত ১, আহত ৪

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ীর ধাক্কায় নিহত ১, আহত ৪

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে পুলিশের রেকার গাড়ীর ধাক্কায় একজন রিকশা চালক নিহত ও চারজন আহত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক ও জনসাধারণ মিলে চারমাথা মোড়ে পুলিশের ট্রাফিক বক্স ভাংচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে। এসময় রংপুর-ঢাকা ও দিনাজপুর-ঢাকা মহাসড়কে দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহত রিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আহত একজন রিকশা চালকের নাম আসাদুল বলে জানা গেছে। আহতদের নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা বেশ আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বেপরোয়া গতিতে গাড়ী চালানোর ফলে এ দূর্ঘটনা হয়েছে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, রিকশা শ্রমিক নেতা ও কাউন্সিলর শাহীন আকন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা থেকে মুঠোফোনে ঘটনাস্থলে উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বললে তাঁর আশ্বাসে জনতা অবরোধ তুলে নেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD