1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিতাসে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে গত শনিবার বিকেল ৩ টা থেকে শুরু করে রাত ১২ টা পর্যন্ত চলে জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ডিগ্রি মাদরাসায় তাফসীরুল কুরআন মাহফিল।তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করেন ড.মুফতি জাকারিয়া নুর,শুয়াইব আহমাদ আশ্রাফী।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো.মোয়াজ্জেম হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্লাহ মজুমদার, গৌরীপুর বাজার জনতা ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মো.আবু তাহের সরকার টিটু, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মো. বিল্লাল মোল্লা মেম্বার, হারুন অর রশিদ মেম্বার, আলহাজ্ব আমির হোসেন গাজী মেম্বার ও মো. জাকির মোল্লা প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD