1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা নিয়ে এলাকাবাসীর অসন্তোষ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতিমূলক নানা অভিযোগ এনে মেম্বারদের অনাস্থা নিয়ে এলাকাবাসীদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছে। চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থাকে রাজনৈতিক, সরকারী বরাদ্ধ নিয়ে দ্বন্দ, প্রতিহিংসামুলক জনস্বার্থ বিরোধী ও পদলোভীদের ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। এ নিয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদের আওতাধীন সর্বস্তরের জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপনকে অনান্থা প্রস্তাব নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনাস্থা প্রস্তাব সভা অনুষ্ঠিত হয়েছে।

৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা আক্তার এর সভাপতিত্বে অনাস্থার পক্ষে মতামত প্রদান করেন- সংরক্ষিত মহিলা আসনের সদস্য নুরুন্নাহার আক্তার, ডলি আক্তার, ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুল, আজহারুল ইসলাম, মিল্টন মিয়া, আফজাল হোসেন, কবির হোসেন ও সৈকত হোসেন ।

সভায় অনাস্থা প্রস্তাবের বিপক্ষে মতামত দেন- ডোয়াইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য রেজাউল হক ও আব্দুল মোতালেবসহ ৩ জন। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকলেও বিশেষ সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর পক্ষে চেয়ারম্যান এর মুঠো ফোনে অনাস্থার বিপক্ষে মতামত পেশ করেছেন বলে সভায় উল্লেখ করেছেন।

এ সময় তদন্তকারী কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: পলাশ কান্তি দত্ত উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, কাদা ছুড়াছুডি না করে জনগনের স্বার্থে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যদেরকে মানষিক চাপ প্রয়োগ করে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করাচ্ছে যা আমার পরিষদের সদস্যদের মলীন চোখ ও মুখ প্রমান করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD