1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গাছের কোন বিকল্প নেই সংসদ সদস্য সাজ্জাদুল হাসান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে নেত্রকোনা-৪ আসনের মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা বৃক্ষরোপণ অত্যাবশ্যক।

রোজ মঙ্গলবার (৯ জুলাই) নেত্রকোনার মদন উপজেলা পাবলিক হল মাঠে দুপুর ১২ টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে আমাদের।

তিনি বলেন, হাওর অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস থেকে হাওর অঞ্চলের মানুষ রক্ষা পায়, পরিবেশের ভারসাম্য ঠিকে থাকে।

মদন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ছাড়াও উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম চৌধুরী আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD