1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

সাভারে বংশী নদীপারের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
সাভারের বংশী নদীপারের অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা জেলার ডিসি, সাভারের ইউএনওকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এরআগে নদী কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে জানানো হয়, বংশী নদীর জায়গায় ৮৫০টি অবৈধ স্থাপনা রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বাকির হোসেন। নদী কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাওসার।

এরআগে গত বছরের ২৩ জুন সাভারের বংশী নদীপারের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়ায় তার ব্যাখ্যা দিতে ইউএনওকে তলব করেন হাইকোর্ট।

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে বংশী নদীর তীরে সাভার নামাবাজার অংশে ২০২২ সালের ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। চার দিনের এই অভিযানে ২৮৬ জন দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নদীর ৪ একর জায়গা ও ৪০ শতাংশ খাস জমি দখলমুক্ত করা হয়। উচ্ছেদের তালিকার বাইরে আরও শতাধিক দখলদার রয়েছেন। যারা এখনো উচ্ছেদের আওতায় আসেননি। অথচ ২০১৫ সালে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জানানো হয়েছিল, বংশী নদীর তীরের সাভার নামাবাজার অংশে দখলদার রয়েছেন মাত্র ৬২ জন। প্রভাবশালীদের চাপ এবং আর্থিক সুবিধার কারণে অন্য দখলদারদের তথ্য গোপন করার অভিযোগ ওঠে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD