1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক-২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বুধবার (১৭ জুলাই) কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে।

এদিন দুপুরে পীরগঞ্জ পৌরশহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মিছিল বের করে কোটাবিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে কোটাবিরোধীদের ধস্তাধস্তি হয়।

পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটাবিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা ২ জনকে আটক করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD