1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

জুড়ীতে প্রা: বিদ্যা: দায়িত্বে অনিয়ম-শিক্ষা সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ জেলার জুড়ীতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক কুল মোহন দাশ। শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ।

জানা গেছে, জুড়ী উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে মোট ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই সব প্রাথমিক বিদ্যালয় প্রতোকটিতে ১জন করে প্রধান শিক্ষক এবং একাধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন এবং প্রস্থান বেধে দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওইসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনেকেই কতৃপক্ষের নির্দেশ কে উপেক্ষা করে নিজেদের খুশিমতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন।

সম্প্রতি সরেজমিনে ওই সব প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২টি বিদ্যালয় যথাক্রমে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুল মোহন দাশ সকাল ৯টা ৩১মিনিটে আগমন করেন, সহকারী শিক্ষক নিপা রানী চন্দ ১০টা ৩৪মিনিটে, সহকারী শিক্ষক সাজেদা খানম ৯টা ৫৫মিনিটে, সহকারী শিক্ষক মেহেজাবিন নাহার সোনিয়া সকাল ১০টায় আগমন করেন। শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার ফলে ওই সব শিক্ষকেরা নিজেদেরই ইচ্ছা মাফিক আগমন করেন।

সহকারী শিক্ষক মোছাঃ জাহানারা ইয়াছমিন ১০টায় আগমন করেন, সহকারী শিক্ষক নন্দন কুমার দাম ৯টা ৪২মিনিটে, সহকারী শিক্ষক জামিলা বেগম, সহকারী শিক্ষক শ্রীমতি সম্পা রানী দাস, সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান তাদেরকে সকাল ১০টার পরেও পাওয়া যায়নি। ওইসব এলাকায় গিয়ে শিক্ষার্থীদের অবিভাবকদের সাথে কথা হলে, ভুক্তভোগীরা বলেন, সরকার আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য প্রাথমিক বিদ্যালয় বানাইয়া দিয়েছেন। শিক্ষক ও দিয়েছেন। কিন্তু শিক্ষকরা সময়মতো আসে না। এরজন্য আমাদের ছেলে মেয়েসহ আমরা স্কুলের সম্মুখে তালা খুলার অপেক্ষায় দাড়িয়ে থাকি। আমরা ওই শিক্ষকদের বিচার চাই। আমাদের দাবি সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যালয়টি খোলা হোক এবং বন্ধ হোক।

এ বিষয়ে জানতে চাইলে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কুল মোহন দাশ সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী বলেন আগমন ও প্রস্থানের বিষয়টি নিশ্চিত করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD