1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

জাজিরা পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রভাবশালী সিন্ডিকেট

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরীয়তপুর জেলা প্রতিনিধি :
১ অক্টোবর সকালে ১০ টার সময় বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা আঃ ছোবাহান মিয়া উদ্যোগে অবৈধ বালু উত্তোলন ও ভুমি দস্যূদের বিরুদ্ধে জাজিরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন পদ্মার পাড়ের বাসিন্দারা।

এসময় মানব বন্ধন কারীরা বলেন কার্টার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হয় তবে আমরা যারা পদ্মাপাড়ে বসবাস করি তারা পদ্মা নদীর গর্ভে বিলিন হয়ে যাবো এমতবস্থায় আমাদের পদ্মাপাড়ের মানুষদের বাঁচাতে অবৈধ ডেজ্রার বন্ধ সহ এই বালু দস্যূদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেছি।

মানবন্ধন কারীদের কাছে জড়িত ব্যক্তিদের নাম জানতে চাওয়া হলে তখন তারা বলেন এলাকার প্রভাবশালী একটি মহল তাদের বিরুদ্ধে কিছু বলা যায়না তারাই প্রকৃত পক্ষে এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মোঃ বিল্লাল মাদবর, মোঃ বেলায়েত মল্লিক, মোঃ শাহ আলম মাদবর, মোঃ কাজল বেপারী, মোঃ হাকিম বেপারী, মোঃ আজিজুল বেপারী, মোঃ নসা রাড়ী, ইদ্রিস বেপারী, মোঃ আসেদ মাদবর প্রবাসী, মোঃ আক্কাস মুন্সি, মোঃ মতি খলিফা, মোঃ হাকিম সরদার, আব্দুল মাদবর, মতি মাদবর, রতন মাদবর, মন্তা বেপারী, মামুন মাদবর সহ ভুক্তভোগী চেয়ারম্যান বলেন প্রশাসন ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে ড্রেজার বন্ধ হবে আমাদের পদ্মাপাড়ের লোকজন তাদের বসত বাড়ী নিয়ে বেঁচে থাকতে পারবে অন্যথায় তারা পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও তেমন কোনো প্রতিকার হয়নি বলেও জানা গেছে। জাজিরা উপজেলা মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (আইসি) জসিম উদ্দিন বলেন, আমরা অনেক কষ্ট করে নদীতে অভিযান চালাচ্ছি গত কয়েক মাসে বেশকিছু ড্রেজার আটক করা হয়েছে পদ্মা নদীর কুন্ডেরচর ইউনিয়নের ছিটারচর কলমিরচর এলাকায় ড্রেজারগুলো চলে আমাদের ব্যবহৃত নৌযান অনেক দিন যাবত নষ্ট হয়ে আছে পদ্মা নদীতে অবৈধ ড্রেজারিং বা ডাকাতি হওয়ার খবর পেলে আমাদের নৌকা অথবা টলারের মাধ্যমে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করতে হয়

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলয়ামান বলেন অবৈধভাবে বালু উত্তোলন করা কার্টার ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন যৌথবাহিনী সাথে নিয়ে শীঘ্রই আমরা বিশেষ অভিযান পরিচালনা করবো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD