1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

নেত্রকোণা জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খলিলুর সম্পাদক সারোয়ার পারভেজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় “নেত্রকোণা জেলা মডেল প্রেসক্লাবের” নবগঠিত কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘নেত্রকোণা জেলা মডেল প্রেসক্লাবের’ হল রুমে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এডভোকেট খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ বাবু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সোলায়মান হোসাইন রুবেল, হামিদুর রহমান অভি এবং ইমরান হাসানকে মনোনীত করা হয়।

এ ছাড়া জেলার দশটি উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ২৩ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাসুদ, সহ-সভাপতি সাইফুল আরিফ জুয়েল ও সুলতান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খান দুর্জয় ও হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ সানাউল্লাহ শাহ, দপ্তর সম্পাদক শফিউল আলম চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কহিনুর আলম, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা বিদ্যুৎ, সহ ক্রীড়া সম্পাদক এনামুল হক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তা ইসলাম কথা, সম্মানিত সদস্য তামিম খান আদনান, সৈয়দ কুতুবুল আলম, মোঃ বাবুল ও অমিতাভ বিশ্বাস।

দ্রুত সময়ের মধ্যে সভার মাধ্যমে এই কমিটিতে জেলার সব উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পাবেন।

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ বাবু বলেন, দীর্ঘদিন ধরে নেত্রকোণায় সাংবাদিকদের পেশাটাকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা সত্ত্বেও, সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনও রকম সুযোগ দেওয়া হয়নি কোন সংগঠনে। এর বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবি ধারীদের দিয়ে একটি কুচক্রী মহল ফায়দা লুটে আসছে। তার থেকে পরিত্রান পেতেই তরুণ ও মেধাবীদের নিয়ে এই মডেল প্রেস ক্লাব গঠিত হয়েছে। চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে নেত্রকোণায় সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। জেলার সব উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে নেত্রকোণায় সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD