1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অরাজনৈতিক, মানবতার সংগঠন ‘মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র ২০২৫-২০২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

আজমান শহরের আল হেলিওতে আল শামসি ফার্ম হাউজে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী মীরসরাইবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছালাহ উদ্দিন হেলাল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানে নুরুল আনোয়ারকে সভাপতি, সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক এবং নুর উদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

জমকালো আয়োজনে মীরসরাইয়ের প্রায় দেড় হাজার প্রবাসী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে বক্তারা মীরসরাই সমিতির মানবকল্যাণমূলক ভূমিকা তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD