1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ‘দৈনিক দেশবাংলার প্রতিনিধি’ মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে ঘটনাটি ঘটে৷ পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়৷

এলাকাবাসি সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান মামুনের ওপরে৷ কোনকিছু বোঝার আগে হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরেন। একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে নুয়ে পরেন মামুন৷ প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বর্বর শারীরিক নির্যাতন। সাংবাদিকরা তাৎক্ষণিক হাসপাতালে সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এমন ঘটনার তীব্র নিন্দা ও দোষীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা।

হামলার কারন জানতে চাইলে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম৷ সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিত। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি৷ আমি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি৷

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর চৌধুরী হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম৷ সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সাংবাদিকের উপর হামলা কোন ভাবেই কাম্য নয়। অপরাধি যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্থি দিতে হবে।

রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, ‘মামুন একজন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব’

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরিরে আঘাত এর চি›হ রয়েছে। গলায় দাগ রয়েছে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD