1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

বকশিবাজারে বাসের চাপায় বুয়েটের গাড়িচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর বকশীবাজার শিক্ষা বোর্ডের পাশে বাস চাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।

শুক্রবার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. এইচ এম আদনান জানান, তিনি নিজে  মৌমিতা বাসের যাত্রী ছিলেন। বাসটি শিক্ষাবোর্ডের পাশের মোড় ঘুরতে ওই ব্যক্তিকে দেওয়ালের সঙ্গে চাপা দেয়। এতে ওই লোকটি গুরুতর আহত হন। তখন তিনিসহ বাসের কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে হাসপাতালে নেন এবং সেখানে তার মৃত্যু হয়। বাসটি জব্দ করে তার চালককে ঘটনাস্থলে লোকজন ধরে রেখেছেন।

হাসপাতালে নিহত ব্যক্তির ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন তারা এবং নিহত আনোয়ার বুয়েটের গাড়িচালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ মর্গে রাখা আছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD