1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ ৩ মোটর সাইকেল আরোহী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

আব্দুল বাতেন লাবু, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহত নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮) আপন দুই ভাই। অপরজনের নাম শাকিল মিয়া (২০)।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের নাসিরাবাদ নামকস্থানে দুই ভাই ও এক প্রতিবেশি মোটরসাইকেল নিয়ে ঘোড়াঘাট যাওয়ার পথে উক্ত স্থানে গোবিন্দগঞ্জ মুখি ট্রাক ( কুষ্টিয়া -ট ১১-৩০৮৯)এর মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়।অপর ব্যক্তিকে প্রতিবেশি দুলালের পুত্র শাকিল(২০)কে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

নিহত দুই সহোদর নাসিরাবাদ (ব্যাঙ্গার মোড়)এলাকার আছালত মিস্ত্রির পুত্র নাহিদ (২৫) ও জাহিদ (২২) নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহত তিনজনের বাড়ি দুর্ঘটনাস্থল নাসিরাবাদ এলাকার আশপাশেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD