1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবিতে মানিকছড়িতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে মানিকছড়ি উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষকরা ।

মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বেসরকারি স্কুল প্রধানগণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে এবং উপজেলা, জেলা, অঞ্চল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতাসম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন করতে হবে।

এছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করার জোর দাবী জানান। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নানা দাবি উপস্থাপন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া কাছে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD