1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

অসম্ভব অনুভূতি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

লেখনীতে -পরেশ চন্দ্র বর্মন

আমি ডুবে আছি নির্ঘুম রজনী বিষাদের অবগাহনে ধুয়ে মুছে যাওয়া এক দুঃখ বিলাস প্রভাত ফেরী বেদনা বিধুর তটিনীর কলতানে।

আমি মায়া কে ভর করে বেঁচে আছি
আমার চারপাশ তোমার অসম্ভব মায়া ছায়ার
মতো করে আমাকে আগলে রেখেছে সই।

তোমার ঐ লাল ঠোঁটে আজ কৃষ্ণ চূড়া লাল হয়েছে তার রুপ যৌবনের বারতা নিয়ে
আমি বরং মায়ায় জড়িয়ে গেছি তোমার ঐ মায়াবী দুটি আঁখি নীড়ে প্রেম যমুনার
তীরে। পারি না আজও ভুলতে তোমার ঐ মায়াবী চোখ মধুর কথাকলি, প্রেম পরশ কল্পনায় আঁকা অনুভূতির আলপনা, তুমি এক পরন্ত বিকেল সুখের উল্লাসে প্রেমময়ী কবিতা।

তুমি এক অসম্ভব মায়া আমার অনুভূতির শিহরণে বয়ে যাওয়া এক অপার প্রেমের বারতা
বৃষ্টি স্নাত কদম ফুলের গন্ধ জড়ানো সুরভি,
শরতের আকাশে সাদা মেঘ বলিকার স্বপ্ন রাশি।

তুমি আমার সোনালি রোদ্দুর হেমন্তের ডানা মেলা গাঙচিলের গন্ধ জড়ানো একটি প্রেম
তুমি আমার রজনী যাপন স্বপ্ন রঙিন ঘুড়ি।
তুমি আমার অসম্ভব ভালো লাগা এক মায়াবী চোখ, ইচ্ছে ডানা মেলা নীল আকাশের পরী।
তুমি আমার কল্পনায় আঁকা মায়াবতী রাজকন্যা
তোমাতে বিভোর থাকি একাকী আনমনা।
আমি বেঁচে আছি তোমার মায়ায় জড়িয়ে
আমি জেগে আছি ঘুম জড়ানো রাতে
তোমার অনুভূতির মায়া জালে আষ্টেপৃষ্টে।
তোমার চোখ যেন মায়ায় ভরা এক অবারিত প্রেমের আদিগন্ত নীল রঙের স্বপ্ন ছোঁয়া ভালোবাসার রঙিন নীল ঘুড়ি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD