1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪

সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, আদালতে প্রেমিকের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করার জন্য চাপ দেওয়ায় প্রেমিকের বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে জারা আক্তার সেতু নামে এক তরুণীকে হত্যা করা হয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড প্রেমিক সাইফুল ইসলাম আকাশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সাভার মডেল থানা পুলিশ।

প্রেমিকা জারা আক্তার সেতুকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত প্রেমিক সাইফুল ইসলাম আকাশ। মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।

এর আগে নিহতের বড় বোন মিতু আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম আকাশকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা (মামলা নং -৭৭) দায়ের করেন।

রোববার রাত সাড়ে ১১ টায় সাভার পৌর এলাকার বাড্ডা মহল্লার একটি বাড়িতে প্রেমিকের হাতে হত্যাকাণ্ডের স্বীকার হন জারা আক্তার সেতু।

নিহত তরুণী জারা আক্তার সেতু (২০) পাবনা জেলার সাথিয়া থানার এরশাদ আলীর মেয়ে। তিনি সাভার পৌরসভার ছায়াবীথি অগ্রণী হাউজিং এলাকার বাচ্চু মিয়ার বাড়ির তৃতীয় তলায় ভাড়া থেকে পার্লারে কাজ করতেন। হত্যাকাণ্ডের দায় স্বীকার করা যুবক সাইফুল ইসলাম আকাশ (২০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাগকাটারি গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আইয়ুব আলীর বাড়িতে পরিবারের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বুধবার (২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০ টায় নিহত জারা আক্তার সেতু তার ভাড়া বাসা থেকে বের হয়ে আসামি সাইফুল ইসলাম আকাশের সঙ্গে আকাশের বন্ধু আবু সাঈদের বড় ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হন। জন্মদিনের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ১১ টায় সাইফুল ইসলাম আকাশ ও ভিকটিম যারা আক্তার সেতু আকাশের বন্ধু আবু সাঈদের ভাইয়ের বাড়ির ছাদে যায়। এ সময় জারা আক্তার সেতু আসামি সাইফুল ইসলাম আকাশকে বিয়ের জন্য চাপ দিলে সাইফুল ইসলাম আকাশের সঙ্গে জারা আক্তার সেতুর বাগবিতণ্ডা হয়। কেউ কোন কিছু বুঝে ওঠার পূর্বেই এক পর্যায়ে আকাশের কাছে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের বুকে এবং নাভির উপরে দুটি আঘাত করে। এতে সেতুর প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

সেতুর আত্মচিৎকারে জন্মদিনের পার্টিতে আসা আকাশের অন্যান্য বন্ধুরা ছাদে ছুটে যায়। পরে আকাশ এবং তার বন্ধুরা মিলে সেতুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা সেতুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরে-বাংলা নগর থানা পুলিশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসে নিহত জারা আক্তার সেতুর সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরে নিহতের বোন মিতু আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে ১ অক্টোবর ভোররাতে ছায়াবীথি এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাইফুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধারালো চাকু দ্বারা বুকের মাঝখানে, পেটের নাভির উপরে সেতুকে আঘাত করে সাইফুল ইসলাম আকাশ। পরে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম আকাশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD