1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুুর্নীতিবিরোধী দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
‘‘দূনীতির বিরদ্ধে তারুন্যের একতা,গড়বে আগামীর সুদ্ধতা’’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল সভাপতিত্বে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল ইসলাম।

এসময় ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক এম, এ কাইয়ুম, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD