1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

রাণীশংকৈলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১ জানুয়ারি) সাড়ম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ বিকেলে পৌরশহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ‌র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,সহ- সভাপতি নূর নবী,শাহাদত হোসেন,পান্না বিশ্বাস ও নুর আলম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন, ও অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস,হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন মিঠু ও আকতার হোসেন, যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা আলী,পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান,শ্রমিক দলের নেতা মো.রুকু, যুবদল নেতা মিলন হোসেন,পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী।

আরো বক্তব্য দেন-ছাত্র দলের সাবেক সভাপতি পলাশ চৌধুরী ও আওলাদ হোসেন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,ছাত্রদল নেতা রাব্বি হোসাইন ও ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আতিক হাসান মুন্না প্রমূখ।

সভায় বক্তারা বলেন,১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। তাই তারা ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও কার্যক্রম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD