1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ফুলবাড়ীতে চলছে অবৈধ্যভাবে বালু ও মাটি কাটার উৎসব

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন, খয়েরবাড়ী ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়নসহ উপজেলা প্রতিটি ইউনিয়নে অবৈধ্যভাবে চলছে বালু ও মাটি কাটার উৎসব। এতে চরম বিপদে পড়েছে সংশ্লিষ্ঠ এলাকার কৃষক, আবাদকৃত ফসল, গ্রামীন রাস্তা-ঘাট।

ঝুতিতে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযান পরিচালনা করছে, বলেন অভিযোগ করছেন অনেকে।

সরজমিনে শিবনগর ইউনিয়নের নদী ঘেষা রাজারামপুর গ্রামে গিয়ে দেখা যায়। স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী তার নিজের জায়গায় মাটি কাটছেন। সেখানে তিনি তার নিজের জায়গা প্রায় ৮ফিট গভীর করে মাটি ও বালি কেটে বিক্রয় করছেন। সেই বালি ও মাটি বহনকারী ট্রাক্টর দিয়ে পাশের জমির মালিকের চাষকৃত ভুট্টা ক্ষেত ও গাছ লাগানো বাগান ধ্বংস করছেন। সেই সাথে পাশে থাকা বিদ্যালয়ের ওয়াল ও গাছ নষ্ট করেছেন। বিদ্যালয়টির সীমানা প্রাচির না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে ঝুকিতে। বিয়টি নিয়ে রাজারামপুর সফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ গ্রামের ৭ জন কৃষক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দ্বায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে একবার উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে পাঠিয়েছিলেন ্এর পর আর কোন পদক্ষেন নেন নাই বলে জানান, শিক্ষক ও ভুক্তভোগী ফজলুর রহমান। পরে তিনি আবার তার জায়গায় গাছ রোপন করেছেন।

অপরদিকে আলাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তার নিজ পুকুরের মাটি কেটে নিচু জমি ভরার করবে বলে ভুমি অফিসের অনুমোতি নিয়ে পুকুর থেকে মাটি না কেটে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রয় করছেন। এমন দৃশ্য দেখা যায় খয়েরবাড়ী,দৌলতপুর ইউনিয়নের নদী ঘেষা এলাকা গুলোতে।

সংশ্লিষ্ট্য এলাকার মানুষের একটাই দাবি তাদের কৃষি জমি, ফসলের মাঠ ও যাতায়াতের রাস্তা ধ্বংস রোধে প্রশাসন যেন তৎপর হয়। তারা আতংঙ্ক নিয়ে বলেন আর যদি রক্ষক ,ভক্ষকের রুপ ন্যায় তাহলে আমরা যাবো কোথায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD