1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

এসআইকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্ত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআইকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে পৌর শহরের উকিলপাড়া পানমহল এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

নিহত শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজার করার জন্য বাড়ি থেকে বের হন শফিকুল। উকিলপাড়া এলাকায় আসার পর বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, অস্ত্রের আঘাতে তার ডান পায়ের কব্জির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD