1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

হাকালুকি হাওরে দেখা মিললো বিরল প্রজাতির ভূতি ও বৈকাল তিলিহাঁস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ জলাভূমি খ্যাত মৌলভীবাজারের হাকালুকি হাওরে এবার দেখা মিলেছে বিশ্বব্যাপি বিপন্ন বেয়ারের ভূতি হাঁস ও বাংলাদেশের বিরল প্রজাতির বৈকাল তিলিহাঁস। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল সম্প্রতি দুই দিন ব্যাপি হাকালুকি হাওরে পরিযায়ী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন করেছে।

যুক্তরাজ্যে সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এবং সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের আওতায় বাংলাদেশ বার্ড ক্লাব ওই দুইদিন হাকালুকি হাওরে পাখি জরিপ শুমারি করে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ বন অধিদপ্তর।

পাখি জরিপে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক মিলা, সুলতান আহমেদ, মো: সাব্বির আহাম্মেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল ও খোরশেদ আলম। বার্ড ক্লাবের প্রতিনিধি দল হাকালুকি হাওরের ৪৫টি বিলে সর্বমোট ৩৫,২৬৮ টি পাখি পর্যবেক্ষণ করেছে। তন্মধ্যে পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের দুটি ভূতি হাঁস, নাগুয়া ও লরিবাই বিলে বাংলাদেশের বিরল প্রজাতির একটি বৈকাল তিলিহাঁস, সংকটাপন্ন তিনটি ফুলুরি হাঁস, সংকটাপন্ন মরচে রঙের ১৫৮৮টি ভূতিহাঁস, সংকটাপন্ন জাতের ছয়টি উত্তুরে টিটি, সংকটাপন্ন কালো মাথা ৩৯৩টি কাস্তেঢ়রা এবং বিশ্বব্যাপী বিপন্ন জাতের ৯০৯টি পাতি ভূতিহাঁস গণনা করা সম্ভব হয়েছে।

এছাড়াও পিয়াং হাঁস ৫৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস ৪২৭২টি, এশিয়া শামুকখোল ৪২২৮ টি পর্যবেক্ষণ করা হয়। হাকালুকি হাওরের প্রায় প্রতিটি মৎস্য জলাশয়ে মৎস্য আহরণ চলতে থাকায় এবং বেশির ভাগ বিল পানি শূন্য হয়ে পড়ায় বিগত বছরের তুলনায় এবার পাখির সংখ্যা তুলনামূলক কমসংখ্যক পাখি পরিলক্ষিত হয়েছে। প্রতিনিধি দলের প্রধান ওমর শাহাদাত সূত্রে জানান, ব্যাপকভাবে ধান চাষের আবাদ ও বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ও বিষটোপে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। এসময় কয়েকটি বিলে হাতেনাতে অবৈধ জাল ধরে তা বিনষ্ট করে দেয়া হয়।

এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান পরিলক্ষিত হয়। পরিযায়ী পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে পারলে আগামিতে বিশ্বের বিভিন্ন ঠান্ডা প্রধান দেশ থেকে আরো বেশি অতিথি পাখির সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD