1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গৌরনদীর বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী খালেক তালুকদার আদুর দোয়া ও সমর্থন কামনা গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ গৌরনদীতে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান’র সহায়তায় দুই ভিক্ষুক পেলেন দোকানের জায়গা ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন প্রধান লক্ষ্য,স্থানীয় নির্বাচনের কথা ভাবছি না: ইসি মাছউদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ”আপনারা ইতোমধ্যে বারবার জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহুর্তে আমরা চিন্তাভাবনা করছি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে, উপজেলা পরিষদ চত্বরে তাকে গার্ড অব অনার দেয় উপজেলা প্রশাসন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহুর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহুর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।

এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি বলেন, আমরা আশা করি, আইনশৃঙ্খলা পরিবেশ দিনকে দিন উন্নত হচ্ছে। এখানেও কথা বললাম, তারা বললেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD