1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে চার চোখ ও দুই মাথার ছাগলের বাচ্চার জন্ম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চার চোখ ও দুই মাথাযুক্ত একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে ঘটনাটি উপজেলার পৌর শহরের ভান্ডারা শান্তিপুর এলাকায়।

বৃহস্পতিবার (০১ ফ্রেরুয়ারী ) বিকালে ওই এলাকার বাসিন্দা সোহেলের বাড়িতে একটি ছাগল দুই ছানার জন্ম দেয়, তবে এরমধ্যে একটি অদ্ভুত আকৃতির।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আর ওই বাড়িতে ছাগলে বাচ্চাগুলো দেখতে দলে দলে ছুটে যাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বিকালে সোহেলের বাড়িতে পালিত এক ছাগল এমন বিরল ছানার জন্ম দেয়। ছাগলটির দুইটি ছানারমধ্যে ১টি অদ্ভুত ও একটি স্বাভাবিক ছিল। একটি ছানার দুটি জোড়া লাগানো মাথা। দুটি মুখ ও চারটি চোখ রয়েছে।

সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।

ছাগলের মালিক সোহেল রানা জানান,আজ বৃহস্পতিবার বিকেলের দিকে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, জিনগত ত্রুটির কারণে এমন বিচিত্র বাচ্চার জন্ম হয়ে থাকতে পারে। যখন অ্যাবনরমাল শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন এ ধরনের বিচিত্র আকৃতির জন্ম হতে পারে। দুই মাথা ও চার চোখ যুক্ত ছাগলের বাচ্চাটি সুস্থ রাখতে ওই ছাগলের মালিককে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD