1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে চাল বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় পরিবার গুলোর মাঝে সরকারি বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।

ইউনিয়ন বাসির উপস্থিতে সরকারি বরাদ্দকৃত ৩০ টন ও নিজ অর্থায়নে আরো ৪৩০০ কেজি চাল সহ নগদ অর্থ ৭৭ হাজার টাকা ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অন্যান্যরা।

ঈদ উপলক্ষে সরকারের উপহার সঠিকভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য খুশি হয়েছেন ইউনিয়ন বাঁশি।

এদিকে ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন মানুষ মানুষের জন্য শুধু এই ঈদ নয় প্রত্যেকটি ঈদে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ।

তাদের ভোটের মধ্যে দিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি,তাই ইউনিয়ন অসহায় মানুষগুলোর পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। ইউনিয়ন বাসি যারা রয়েছে তারা সকলেই তার পরিবার। তাই সুন্দরভাবে এবার সকলে মিলে একটি ঈদ উদযাপন করবে তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD