1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল প্রায় ৮টা দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় কুলসুম বেগমের ব্যাচলর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগুনে একটি সেমিপাকা ঘরের ১৩ টি ব্যাচেলার রুমের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলেই গজারিয়া নিপ্রো জি এম আই কোম্পানিতে চাকরি করেন। অগ্নিকাণ্ডের সময় সবাই ডিউটিরত ছিলেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৭.৫৫ মিনিটের সময় মোবাইল মারফত গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে মোছাঃ কুলসুম বেগমের ব্যাচেলর বাড়িতে আগুন লেগেছে।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারন জানা যায়নি।
তিনি আরো জানান গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হতাহতের আশংকা ছিল। বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD