1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি থানায় কর্মরত উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নুরুজ্জামানের গলাচিপা থানায় বদলি উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালনের স্মৃতিচারণ ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি।
সম্প্রতি দুমকি থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সদস্য ও ফোর্সের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কর্মকর্তা এসআই মোঃ নুরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা এবং মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দুমকি থানায় কর্মরত অবস্থায় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক থানার সকল সদস্যের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ওসি মোঃ সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “একজন দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হিসেবে নুরুজ্জামান দায়িত্ব পালনে সর্বদা আন্তরিক ছিলেন। তাঁর নতুন কর্মস্থলের জন্য আমরা শুভকামনা জানাই। আশা করি তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা করে যাবেন।”
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, “বদলি চাকরির স্বাভাবিক নিয়ম হলেও একজন সহকর্মীকে বিদায় জানানো সবসময়ই কষ্টের। নুরুজ্জামান একজন সৎ, কর্মঠ ও বন্ধুবৎসল কর্মকর্তা। তাঁর কর্মজীবনের আগামী দিনগুলো আরও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
বিদায়ী অতিথি এসআই মোঃ নুরুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দুমকি থানায় কর্মরত অবস্থায় আমি সকলের কাছ থেকে যে সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি, তা আজীবন মনে রাখব। এই থানার সঙ্গে জড়িয়ে আছে আমার অসংখ্য স্মৃতি। নতুন কর্মস্থলে যোগদান করলেও দুমকি থানার সহকর্মীদের কথা সবসময় মনে থাকবে।”
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখ ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সহকর্মীরা তাঁর সঙ্গে স্মৃতিচারণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
বদলি জনিত এ বিদায় অনুষ্ঠানটি ছিল আবেগ, সম্মান ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হয়ে গলাচিপা থানার উদ্দেশে নতুন কর্মযাত্রা শুরু করছেন এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD