1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গৌরনদীতে বনরুটিতে ব্লেডের ঘটনায় তদন্ত প্রতিবেদন: ব্লেড রেখেছিল শিক্ষার্থী, সাময়িক বরখাস্ত শিক্ষিকা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার হরিসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতির প্রমাণ মেলেনি। বরং এক শিক্ষার্থী বনরুটির ভেতরে ব্লেডটি ঢুকিয়ে রেখেছিল।
মঙ্গলবার তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বনরুটি উৎপাদনের পুরো প্রক্রিয়া এবং সরবরাহকারী কোকাকোলা কোম্পানির সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন ও যাচাই-বাছাই করে তদন্ত কমিটি। এতে বনরুটির উৎপাদন প্রক্রিয়ায় একটি ব্লেড অক্ষত অবস্থায় ভেতরে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই বলে নিশ্চিত হয় কমিটি। পরে অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজেই বনরুটির মধ্যে ব্লেডটি ঢুকিয়ে রেখেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘তদন্তে কোকাকোলা কোম্পানির কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি। উৎপাদন প্রক্রিয়ায় একটি ব্লেড অক্ষত অবস্থায় বনরুটির মধ্যে থাকা সম্ভব নয়। পরে নিশ্চিত হওয়া গেছে, এক শিক্ষার্থী ব্লেডটি বনরুটির মধ্যে রেখেছিল।’
এদিকে, ঘটনার সত্যতা যাচাই না করে বনরুটির সঙ্গে ব্লেডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিধি অনুযায়ী সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে শারমিন জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২২ জুলাই হরিসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি ফিডিং কর্মসূচির বনরুটির মধ্যে ব্লেড পাওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD