1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

৪৮১ উপজেলায় ভোট কবে জানাল ইসি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

আরও ১৩৭ উপজেলা পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে মোট ৪৮১টি উপজেলা নির্বাচনের তারিখ জানাল সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানান ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ১৩৭ উপজেলার সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আগামী ৪ মে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪টি, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টি ও চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এর আগে রাজশাহী; রংপুর; খুলনা; বরিশাল; ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৩৪৪টি উপজেলা ভোটের সময় জানিয়েছিল ইসি। এতে বলা হয়েছিল ছয় অঞ্চলে প্রথম ধাপে ১০৮ টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮১টি উপজেলার সময় জানাল ভোট আয়োজনকারী সংস্থাটি।

দুই ধাপে ঘোষিত ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২ টি উপজেলার সময় জানাল ইসি।

কোন উপজেলায় কবে ভোট, তালিকা দেখতে ক্লিক করুন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD