1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার হাইওয়ে পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষকসহ আহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকা আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানা পুলিশের টহলরত গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন ফয়সাল আহমেদ (২৮) ও ওবায়দুল ইসলাম (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী। পরে আহত অবস্থায় দুই আরোহীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ২৫ মিনিটে ঢাকা আরিচা মহাসড়কের রাজধানী মুখী লেনে সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে আহত ওবায়দুল ইসলাম সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভার হাইওয়ে থানা পুলিশের টহলরত পিকআপ ভ্যানটি ঢাকা আরিচা মহাসড়কের রাজধানী মুখী মূল সড়কে যাওয়ার পথে হটাৎ সিএন্ডবি ওভারব্রিজ পার হয়ে ব্রেক কষে সার্ভিস লেনে ঢোকার চেষ্টা করে। এ সময় পেছনে থাকা দ্রুতগতির দুইটি মোটরসাইকেল পুলিশের পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এতে একটি মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হয়। অপর আরেকটি মোটরসাইকেল আরোহী সুস্থ রয়েছেন তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সাভার হাইওয়ে থানা পুলিশের টহলরত পুলিশের পিকআপ ভ্যানে থাকা দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল বিষয়টি অস্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিজেরাই সড়কে পড়ে গেছে। আমরা তাদের ধরাধরি করে হাসপাতালে পাঠিয়েছি।

আহত শিক্ষক ওবায়দুল ইসলাম জানান, আরিচা মহাসড়কে ঢাকা যাওয়ার কালে সিএন্ডবি এলাকায় আমাদের মোটরসাইকেলের সামনে থাকা হাইওয়ে থানা পুলিশের একটি পিকআপ ভ্যান কোন ধরনের সিগনাল ছাড়াই হঠাৎ ব্রেক করে। এতে আমরা সড়কে পড়ে গেলে গুরুতর আহত হই। পুলিশের গাড়ির কারণেই এই দুর্ঘটনার শিকার হলাম আমরা, হেলমেট না থাকলে ঘটনাস্থলেই খারাপ কিছু হতে পারত। ফয়সাল আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD