1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরের পুর্বচান্দরা পাশা গেইট এলাকায় স্ত্রীর অধিকার চাওয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে শাশুড়িসহ দেবর ভাশুরের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার সকালে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিত গৃহবধূ শামীমা আক্তার পুর্বচান্দরা পাশা গেইট এলাকার সোহেল সরকারের স্ত্রী । সে উপজেলার আন্দারমানিক এলাকার মৃত আজিম উদ্দিন বেপারীর মেয়ে।

অভিযোগ থেকে জানা যায়, কালিয়াকৈরের আন্দার মানিক এলাকার আজিম উদ্দিন বেপারীর মেয়ে শামীমা আক্তারের সাথে গত বছরের ফেব্রুয়ারি মাসে পার্শ্ববর্তী পুর্বচান্দরা পাশা গেইট এলাকার সুমন সরকারের ছেলে সোহেল সরকারের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। কিন্ত বিয়ের পর শামীমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চাননি সোহেল সরকারের বাড়ির লোকজন। গত বৃহস্পতিবার শামীমা স্ত্রীর অধিকার পেতে স্বামী সোহেল সরকারের বাড়িতে গিয়ে উঠে। এসময় ভাসুর, দেবর শাশুড়ি মিলে স্ত্রী শামীমা আক্তারকে বাড়ির একটি কক্ষে আটকিয়ে এলোপাথরীভাবে মারধর করে।  খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শামীমাকে উদ্ধার করে। এঘটনায় নির্যাতিত গৃহবধূ শামীমা আক্তার বাদী হয়ে শাশুড়ি, ভাসুর এবং দেবরকে আসামি করে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শামীমা আক্তারকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD