1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর আয়োজনে ইফতার পার্টি ও দোয়া-খায়ের অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর আয়োজনে ইফতার ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ এপ্রিল) পৌর শহরের চাঁদনী হল সংলগ্ন, প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে, ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি ও দৈনিক তিস্তা প্রতিনিধি কুসমত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক বাহান্নর আলোর প্রতিনিধি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, দপ্তর সম্পাদক ও সমতল প্রতিনিধি সোহরাফ আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো.মাহবুব আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশের জেলা-উপজেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং ইতিমধ্যে যে সকল সাংবাদিক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এইসাথে, সমাজ ও দেশোন্নয়নে সাংবাদিকরা যাতে সঠিক ও সফলভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD