1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে খাদ্য অধিদপ্তরের চাল পরিত্যক্ত দোকান থেকে আটক!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা : জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে খাদ্য গোদামের পার্শবর্তী পরিত্যক্ত লাকড়ির দোকান থেকে গত ৫ এপ্রিল বৃহস্পতিবার  সন্ধ্যায় জনতার হাতে খাদ্য অধিদপ্তরের নামাঙ্কিত চাল আটক করা হয় । খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে চাল জব্দ করে নিয়ে যায়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক মহররম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটককৃত চাল জব্দ করে থানায় নিয়ে যাই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন ঘটনায় খাদ্য গোদামের কর্মচারীরা জড়িত থাকতে পারেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) উজ্জল ভট্রাচার্জ বলেন, আমি ঘটনা শুনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তে আমাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, করোনাকালে কালিগঞ্জ বাজারে ট্রাকভর্তি সরকারী চাল জনতার হাতে আটক হয়। তা ছাড়া গত বছরে খাদ্য গোদামের গাছ কেটে বিক্রির চেষ্টাকালে জনগন ট্রাকভর্তি  গাছ আটক করে।
কালিগঞ্জ খাদ্য গোদামের ইনচার্জ মশিউর রহমান বলেন, আমরা টিআর কাবিটা সহ সরকারের বিভিন্ন প্রকল্পের চাল জনগন কে অনেক সময় বস্তা সহ  দিয়ে থাকি। ঐ দোকানে এই গুলো কিভাবে গেলো তা আমার জানা নেই। দোকানের মালিক কে জিজ্ঞেস করলে প্রকৃত রহস্য পাওয়া যাবে।
গাছের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মশিউর বলেন, অফিসের ফার্নিচার তৈরীজন্য গাছ কেটে  সো মিলে নেয়ার সময় উত্তেজিত জনতা আটক করে।
মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান বলেন, এই গাছ গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়েছে। বর্তমানে গাছ গুলো নিলামে বিক্রির প্রক্রিয়াধিন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD