1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

বরিশালে অনলাইন জুয়ার এজেন্ট কামরান গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে
বরিশালে অনলাইন জুয়ার এজেন্ট কামরান গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালে অনলাইনের বিভিন্ন সাইটে বাজিগর, ফুজিমেটা ডট কম, ওয়ান এক্সবেটসহ বিভিন্ন এ্যাপসের মাধ্যমে জুয়া খেলাসহ এ্যাপসের একাধিক এজেন্ট একাউন্টের মাধ্যমে প্রায় ৭০/৭২ জন অনলাইন জুয়ারীদের নিকট অনলাইনে কয়েন (পয়েন্ট) কেনাবেচা করার অভিযোগে অনলাইন জুয়ারী ব্যবসায়ী ইব্রাহিম খান কামরানকে গ্রেফতার করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (১৯ মে) দুপুরে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে মাধ্যামে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভূঁঞা।

আটকৃত ইব্রাহিম খান কামরানের ব্যবহৃত নগদ ও বিকাশ একাউন্টে দুই লক্ষ তিহাত্তর হাজার টাকা পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক এবং ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব মিস্ত্রি।

উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভূঁঞা বলেন, ইব্রাহিম খান কামরান নগরীর ৯ নং ওয়ার্ডে রসুলপুর নিবাসী মোঃ আবুল কালাম খানের পুত্র। তার হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে সে একজন অনলাইন জুয়ারী ব্যবসায়ী।

আসামী কামরানকে জিজ্ঞাসাবাদে জানা যায় সোহেল, নুর ইসলামসহ আরো অজ্ঞাতনামা ৩৫/৪০ জন তাহাকে অনলাইন জুয়া ব্যবসাসহ কয়েন (পয়েন্ট) কেনাবেচায় সাহায্য করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD