1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের ব্যক্তির মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের ব্যক্তির মৃত্যু

মোঃ ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের কামড়ে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইফুল উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রাতে কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে মাছ ধরতে যায় সাইফুল ইসলাম। একপর্যায়ে একটি বিষধর সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। এ সময় তিনি টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়ি ফিরে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান।

পরে পরিবারের লোকজন সাইফুলকে মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD