1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু

বরিশালে জল পথের বিমান উদ্ভাবন করলেন ওয়ার্কশপ মেকানিক গোলাম মোস্তফা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ধান নদী খাল এই তিনে বরিশাল। আর এই বরিশালের জলসীমায় চলছে আস্ত এক বিমান। সাধারণত বিমান সব সময় আকাশ পথে উড়তে দেখা যায়। যা আমরা এতদিন দেখে এসেছি। এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিতে হলে ব্যবহার হয় উড়াল যান বিমান। তবে এবার আকাশপথের বিমান চলছে বরিশাল জেলার বিভিন্ন নদ-নদীতে। তবে বাংলাদেশ কে পরিচয় করি দিতে এই নৌযানটিতে লাগিয়েছেন বাংলাদেশের পতাকা।

এমন একটি বিমান তৈরি করে তাক লাগিয়ে দিলেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। উদ্ভাবনের পর বিমানটির নাম রেখেছেন সুবর্ণা এক্সপ্রেস টু।

ভিন্ন ধরনের এই বিমানটি আকাশ পথের ছোঁয়া দিয়ে যাচ্ছেন জলপথের নদ-নদীতে। বিমানটি তৈরি করতে সময় লেগেছে দুই বছর। দূর থেকে দেখলে অনেকটাই বিমানের মত মনে হরেও অবসর সময় কাটানোর জন্য এটি একটি নৌযান।

প্রকৌশল শাস্ত্রে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই। ওয়ার্কশপে কাজ করতে গিয়েই যতটুকু শিখেছেন। লোহা-লক্করের সঙ্গেই তার বন্ধুত্ব প্রায় ২৭ বছরের। অজোপাড়া গাঁয়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন। কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য।

বিশারকান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই বিখ্যাত তিনি। ইঞ্জিনের দক্ষ মেকানিককে ফিটার বা ফাইন্ডর বলা হয় এই উদ্ভাবককে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD