1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা গৌরনদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায় মুন্সীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় জেলা পুলিশের মতবিনিময় সভা নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে আবৃত্তি সংগঠন কথক’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরনদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আত্ম কর্মসংস্থানে উন্নয়ন ও নারীদের সহায়তায় ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬র আয়োজন করা হয়েছে।
গৌরনদী জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির,উপজেলা জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহউদ্দিন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলন মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন। বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কার্যক্রম নারীদের জীবনের মান উন্নয়ন ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় পঁচিশ হাজার টাকা করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD