1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মুন্সীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় জেলা পুলিশের মতবিনিময় সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ : আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার পশুর হাটগুলো সুষ্ঠু, নিরাপদ ও যানজটমুক্তভাবে পরিচালনার লক্ষ্যে হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

রোববার (১৭ মে) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম

সভায় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাট পরিচালনায় ইজারাদারদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংশ্লিষ্ট আশঙ্কার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে সেসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কৌশল তুলে ধরেন তিনি।

সভায় পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— হাট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে নিয়মিত মাইকিং, এক বাজারের পশুর ট্রাক জোরপূর্বক অন্য বাজারে না নামানো, নির্ধারিত এলাকার বাইরে পশু না রাখা এবং মানুষের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এছাড়াও বাজার কমিটির নির্ধারিত পোশাকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ, পকেটমারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, স্থানীয় থানার অফিসার ইনচার্জদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন এবং বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত জালনোট শনাক্তকরণ মেশিন রাখতে হবে। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধ ও তাৎক্ষণিক পুলিশি সেবা নিশ্চিত করতে হাট এলাকায় দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন ও ব্যানার টানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD