1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মফিজ উদ্দিন (৬০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর বড় কাঞ্চনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। নিহত ওই ব্যক্তি হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে।

সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ,ভোর সাড়ে পাঁচটার দিকে রশিদপুর নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন মফিজ উদ্দিন এসময় মাওনা থেকে আসা টাইলস ভর্তি (ঢাকা মেট্রো ট-১৮-৫১৮০) ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালকের মৃত্যু ঘটে। এসময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD