1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

বোয়ালী ইউনিয়নে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিএনপি- ভিপি ইব্রাহিম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ.ন. ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম বলেছেন, বোয়ালী ইউনিয়নে সংখ্যালঘুদের মন্দির, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটের যদি কেউ চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। বিএনপির নামে যদি কেউ নৈরাজ্য করার চেষ্টা করে তাদের প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরো বলেন, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, বিএনপিতে অনুপ্রবেশকারী কিংবা দুষ্কতকারীরা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না । আমরা জনগনের ভোটের অধিকার ও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি ইব্রাহিম এ সব কথা বলেন।

বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিন্নত আলী, কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মালেক খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক এড. আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD