1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

ধামরাইয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকাল ১১টায় ধামরাই পৌরসভার সীমা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারো ব্যবসা প্রতিষ্ঠান, জমি, দখল ও হামলা-ভাংচুর না করেন।

এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই পৌরসভা বাজার ও শরীফভাগ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা।

এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD