1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী মল্লিক আফজল হোসেনকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সর্বস্তরের প্রতিবাদী জনতার আয়োজনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাসিম উল্ল্যা।

তরুণ সমাজসেবক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব শাহ মাহফুজুল করীম, সাবেক ফুটবলার আব্দুল আলী, আব্দুল ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির আলী সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

নিহত আফজল হোসেনের পিতা মল্লিক আকমল হোসেন তার ছেলের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। এ সময় ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD