1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

কালিয়কাকৈরে ২৫ দফা দাবিতে ইবনে সিনার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ২৫ দফা দাবিতে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার পরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, শ্রমিকদের প্রধান দাবি চাকরি স্থায়ীকরণ, বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদান।

এছাড়া তারা অভিযোগ করে বলেন, বেশকিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান করেনি। নিজেদের অধিকার রক্ষায় তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে। যৌক্তিক দাবি থাকলে অবশ্যই তা পূরণ করা হবে। ইবনে সিনা কর্তৃপক্ষ সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছেড়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD