1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ২১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কারখানার শ্রমিকেরা।

শনিবার ভোর ৫টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

অবিলম্বে এইচ আর ডি এজিএম সুরজিৎ মুখার্জি এবং প্রোডাকশন সিনিয়র ম্যানেজার দিপালক কর্মকার- সিনিয়র ম্যানেজার জাহিদুর রহমান- শাম্মী আক্তার এইচ আর ডি- রুহুল আমিন এইচ কেডি ইনচার্জকে পদত্যাগ- বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরীচ্যুত করা যাবে না। এই মর্মে তার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রদান করতে হবে যদি পরবর্তী সময়ে কোন কর্মীকে কোন প্রকার হয়রানি কিংবা চাকরি জনিত কোন আইন মূলক কিছু করা হয় তাহলে তার ফলস্বরূপ যা কিছু ঘটবে তা সম্পূর্ণ দায়ভার স্কয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি কর্তৃপক্ষ গ্রহণ করতে হবে। সাপ্তাহিক ছুটি দুইদিনসহ ২১ দফা দাবিতে কালিয়াকৈর বিক্ষোভ করেছেন ওষুধ কারখানার শ্রমিকেরা।

কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকরা ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি। প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবার পাশ দিতে হবে। খাবার ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। খাবার মান উন্নয়ন করতে হবে। খাবার মেনু পরিবর্তন করতে হবে । সব মিলিয়ে ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত শ্রমিকদের কর্মসূচি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD