1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

কালিয়াকৈরে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে চাঁদা তুলতে বাঁধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র ও বাজার ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী কাদায় হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার মৌচাক বাজারের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী বলেন,আমরা দেশটি স্বাধীন করেছি আমাদের দেশটি সুন্দর ভাবে গোছানোর জন্য। চাঁদাবাজি করার জন্য না। চাঁদাবাজীর প্রতিবাদ করায় আমাদের ছাত্র ও বাজ ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন,অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের ছাত্র সমাজের দাবী তিনি যেন আমাদের পাশে দাঁড়ান। কারণ সমাজ থেকে যদি আমরা চাঁদাবাজ সন্ত্রাস, মাদক নির্মুল করতে না পারি তাহলে নতুন করে এই দেশ স্বাধীন করার মানেই হয়না।

মৌচাক বাজার ব্যবসায়ী সমতির সভাপতি মাসুদ পারভেজ বলেন,কতিপয় চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হাসিনা সরকারের পতনের পর দিন থেকে  মৌচাক বাজারের হকার ও সুইপারদের কাছ থেকে চাঁদাদাবী করে আসছিল। মৌচাক বাজারের ব্যবসায়ী এবং তাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এর প্রতিবাদ করলে দুষ্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, হামলায় আশঙ্কজনক অবস্থা হয় কয়েকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় মৌচাক বাজারের ব্যবসায়ী ও মানববন্ধনে অংশগ্রণকারী শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য গেল ৩০ আগস্ট বিকেলে মৌচাক বাজারের ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চাঁদাবাজির প্রতিবাদে শান্তি মিছিল করলে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চলায়। পরে স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং সাইফুল নামে এক ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD