1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিল গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সদরের নয়মাইল ইটভাটার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মঞ্জিল(৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালি গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, আসামি মঞ্জিলের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নয়মাইল বাজারের পাশে একটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মঞ্জিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ কৌশলে তাকে আটক করে থানা হেফাজতে নেন।

সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বরেন, ওই মামলার বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ এলাকার মোমিনপুর বাজারে, বাজার করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যাক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাতে মঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD