1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

বাবর-আজমতউল্লাহর ব্যাটে রংপুরের প্রথম জয়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারাল রংপুর রাইডার্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। জবাবে খেলতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় রংপুর। এবারের বিপিএলে রংপুরের প্রথম জয় এটি।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৫ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। এরপর তিনে নেমে যান মাশরাফি বিন মুর্তজা। তিনিও ৬ রান করে রান আউট হন।

এরপর রীতিমতো ধস নামে সিলেটের ইনিংসে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন বেনি হাওয়েল। এ ছাড়া বেন কাটিংও করেছেন ৩৭ রান।

রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও রিপন মন্ডল।

সিলেটকে মাত্র ১২০ রানে থামিয়ে দেওয়ার পর রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে জুটি গড়ে বাবর আজম রংপুরকে এনে দেন এবারের বিপিএলে প্রথম জয়। বাবর অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৬ রান করে, আজমতউল্লাহ করেছেন ৩৫ বলে অপরাজিত ৪৭ রান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD