1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গা পুজা শেষ হলো। হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি অন্য ধর্ম কর্মের মানুষও বিজয়া দশমীর আনন্দ ভাগ করেন। হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি অন্য ধর্ম কর্মের মানুষও বিজয়া দশমীর আনন্দ ভাগ করেন।

১৭৭৫ সাল থেকে রঘুনাথপুর রক্ষিত বাড়ির বংশধরেরা বিজয়া দশমীর আয়োজন করে। ২৮৯ তম বিজয়া দশমী মেলা উদযাপন করা হয়েছে। কালিয়াকৈর দিয়ে প্রবাহিত তুরাগ নদীর পাড়ে বিজয়া দশমীর মেলা বসে। বিকেল থেকেই সকল ধর্মের কর্মের মানুষ রঘুনাথপুর মেলায় উপস্থিত হতে থাকে। রাত পর্ষন্ত চলে বিজয়া দশমীর মেলা।

রঘুনাথপুর বিজয়া দশমীর সম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বিজয়া দশমীর মেলা উদযাপন করে আসছেন। বোয়ালী ইউনিয়নের দুর্গা প্রতিমা গুলো রঘুনাথপুর তুরাগ নদীতে নৌকায় সারি সারি ভাবে রাখা হয়। পরে রাতে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয় ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজার শেষ হলো । পূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার শেষ হলো শারদীয়া দুর্গা পূজা । মা দুর্গা আজ বিদায় নিবেন তাই সনাতন ধর্মের মানুষের চোখে জল । মা দুর্গাকে হিন্দু সম্প্রদায়ের মানুষের চোখের জলে বিদায় দিবেন। মা দুর্গাকে বিসর্জন দেওয়ার আগে বাঙালি নারীরা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে, গালে সিঁদুর দিয়ে বিজয়া দশমীর উৎসব শুরু হয়।

বোয়ালী, গোলয়া, রঘুনাথপুর, পিঁপড়াসিট, শ্রীপুর, ঢোলসমুদ্র, হবুয়ারচালা, কাকচালা, গোসাইবাড়ি, বান্দাবাড়ি, কাপাসিয়া চালা, সিকদার চালা, নলূয়া, বেড়াচালা, সোনাতলা, চা বাগান, গাছবাড়ী, পাবুরিয়া চালা, কুন্দাঘাটা, মদনখালী, গাবচালা, নন্দীচালা, বাথানিয়া চালা, নয়াপাড়া, ঝিংগাহাটি, কড়ইতলী, কাঁচিঘাটা, বড়ইবাড়ী, তালতলী, বাঁশতলী, ফুলবাড়িয়া সহ বিভিন্ন গ্রামের মানুষ রঘুনাথপুর বিজয়া দশমীর মেলায় আসে।

গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির সাথে মিশে আছে বিজয়া দশমীর মেলা। ফোচকার দোকান, বেলুন, মিষ্টির দোকান, মৃৎশিল্পের বিভিন্ন জিনিস পএ। এলাকার হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ এ মেলায় আসে। রঘুনাথপুর বিজয়া দশমীর মেলা সম্প্রদায়িক সম্প্রতি এক অপূর্ব সেতু বন্ধন।

মা দুর্গাকে আগামী বছর ভক্তরা পৃথিবীতে আসার জন্য আমন্ত্রণ জানান। আগামী বছর বিশ্বের সকল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি নিয়ে মা দুর্গা পৃথিবীতে আসবেন। আগামী বছর মা দুর্গা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD